প্রিমিয়াম খেজুরের ঝোলা গুড় ৫০০ গ্রাম
Description
বাংলাদেশের শীতকালীন ঐতিহ্যের অন্যতম সুস্বাদু উপাদান খেজুরের ঝোলা গুড় তৈরির পেছনে রয়েছে প্রাকৃতিক রস সংগ্রহ ও ঐতিহ্যবাহী প্রক্রিয়াজাতকরণের এক অনন্য পদ্ধতি। খেজুর গাছের পাতায় ফটোসিন্থেসিসের মাধ্যমে তৈরি শর্করা গাছের বিভিন্ন অংশে সঞ্চালিত হয় এবং তা থেকে খেজুরের রসের মিষ্টতা তৈরি হয়। শীতকালে বিশেষ পদ্ধতিতে গাছের কাণ্ড চেঁছে বাঁশের নল বা পাত্রের সাহায্যে রাতভর সংগ্রহ করা হয় এই মিষ্টি রস। রস সংগ্রহের পর তা ছেঁকে পরিষ্কার করে ধীরে ধীরে জ্বাল দেওয়া হয়। জ্বাল দেওয়ার সময় রসের অতিরিক্ত পানি বাষ্প হয়ে বেরিয়ে যায় এবং রস ধীরে ধীরে ঘন ও আঠালো তরলে পরিণত হয়। পাটালি গুড়ের মতো শক্ত না করে তরল অবস্থাতেই নির্দিষ্ট ঘনত্বে নামিয়ে ঠান্ডা করা হয়। এভাবেই তৈরি হয় সুস্বাদু খেজুরের ঝোলা গুড়, যার ঘন মিষ্টি স্বাদ ও মন মাতানো সুবাস শীতের পিঠা-পায়েসে নিয়ে আসে বাংলার ঐতিহ্যবাহী আমেজ।
খেজুরের রসে থাকে প্রাকৃতিক অ্যান্টিঅক্সিডেন্ট, ম্যাঙ্গানিজ, পটাসিয়াম, ক্যালসিয়ামসহ প্রয়োজনীয় খনিজ। সুক্রোজ সহজে হজমযোগ্য প্রাকৃতিক সুগার যা শীতে মানুষের শরীরে বাড়তি গরম রাখে। ফলে খাটি খেজুরের রস থেকে বানানো খেজুরের গুড় শুধু ঐতিহ্যের খাবার না—বরং একটি nutrient-rich natural sweetener – প্রাকৃতিক পুষ্টি সমৃদ্ধ মিষ্টি।
পদ্মাজোনের খেজুর গুঁড়ের বিশেষত্ব:
১। প্রথম কাটের রস: আমরা শুধুই প্রথম কাটের রস থেকে গুঁড় তৈরি করি। গুঁড় তৈরির জন্য দ্বিতীয় বা তৃতীয় কাটের রস ব্যবহার করা হয়না।
২। ফিটকিরি বা ইউরিয়া মুক্ত: গুঁড়কে পরিষ্কার বা সাদা করার জন্য কোন ফিটকিরি বা ইউরিয়া ব্যবহার করা হয় না।
৩। গমের আটা বা চিনি মুক্ত: গুঁড়কে শক্ত করার জন্য গমের আটা বা চিনি ব্যবহার করা হয় না।
গাদ (রসের উপরের ময়লা), পুরাতন গুঁড় বা চিটা গুঁড় মুক্ত।
৪। রস সংগ্রহের জন্য ব্যবহৃত পাত্র, গুঁড় তৈরির সামগ্রীর ক্ষেত্রে পরিষ্কার পরিচ্ছন্নতা মেনে গুঁড়ের উৎপাদন করা হয়।
খেজুরের ঝোলা গুড় শুধু শীতের ঐতিহ্যবাহী খাবার নয়, বরং স্বাদ ও মিষ্টি সুবাসের এক অনন্য সংযোজন। খেজুরের রস থেকে তৈরি এই সুস্বাদু গুড় পিঠা, পায়েস, দুধ, রুটি ও বিভিন্ন মিষ্টান্নের স্বাদ বাড়িয়ে তোলে। এর ঘন ও মিষ্টি স্বাদ প্রতিটি খাবারে নিয়ে আসে গ্রামবাংলার ঐতিহ্যবাহী আমেজ।
Ratings & Reviews
No reviews yet.
