খেজুরের দানাদার গুড় ৫০০ গ্রাম
Description
খেজুরের দানাদার গুড় তৈরির পেছনে রয়েছে প্রাকৃতিক রস ও ঐতিহ্যবাহী প্রক্রিয়ার এক সুন্দর সমন্বয়। শীতকালে খেজুর গাছের কাণ্ড চেঁছে বিশেষ পদ্ধতিতে সংগ্রহ করা হয় মিষ্টি খেজুরের রস। সংগ্রহের পর রস ছেঁকে পরিষ্কার করে ধীরে ধীরে জ্বাল দেওয়া হয়, যার ফলে রসের অতিরিক্ত পানি বাষ্প হয়ে বেরিয়ে যায় এবং রস ঘন হতে থাকে। নির্দিষ্ট ঘনত্বে পৌঁছালে তা ঠান্ডা করে ক্রমাগত নাড়াচাড়া ও প্রক্রিয়াজাত করা হয়। এভাবে গুড়ের মধ্যে ছোট ছোট দানাদার কণা তৈরি হয়। পরিশেষে শুকিয়ে ও ছেঁকে প্রস্তুত করা হয় সুস্বাদু খেজুরের দানাদার গুড়, যা তার স্বতন্ত্র মিষ্টি স্বাদ ও প্রাকৃতিক সুবাসে পিঠা, পায়েসসহ নানা খাবারে যোগ করে ঐতিহ্যের ছোঁয়া।
খেজুরের রসে থাকে প্রাকৃতিক অ্যান্টিঅক্সিডেন্ট, ম্যাঙ্গানিজ, পটাসিয়াম, ক্যালসিয়ামসহ প্রয়োজনীয় খনিজ। সুক্রোজ সহজে হজমযোগ্য প্রাকৃতিক সুগার যা শীতে মানুষের শরীরে বাড়তি গরম রাখে। ফলে খাটি খেজুরের রস থেকে বানানো খেজুরের গুড় শুধু ঐতিহ্যের খাবার না—বরং একটি nutrient-rich natural sweetener – প্রাকৃতিক পুষ্টি সমৃদ্ধ মিষ্টি।
পদ্মাজোনের খেজুর গুঁড়ের বিশেষত্ব:
১। প্রথম কাটের রস: আমরা শুধুই প্রথম কাটের রস থেকে গুঁড় তৈরি করি। গুঁড় তৈরির জন্য দ্বিতীয় বা তৃতীয় কাটের রস ব্যবহার করা হয়না।
২। ফিটকিরি বা ইউরিয়া মুক্ত: গুঁড়কে পরিষ্কার বা সাদা করার জন্য কোন ফিটকিরি বা ইউরিয়া ব্যবহার করা হয় না।
৩। গমের আটা বা চিনি মুক্ত: গুঁড়কে শক্ত করার জন্য গমের আটা বা চিনি ব্যবহার করা হয় না।
গাদ (রসের উপরের ময়লা), পুরাতন গুঁড় বা চিটা গুঁড় মুক্ত।
৪। রস সংগ্রহের জন্য ব্যবহৃত পাত্র, গুঁড় তৈরির সামগ্রীর ক্ষেত্রে পরিষ্কার পরিচ্ছন্নতা মেনে গুঁড়ের উৎপাদন করা হয়।
খেজুরের দানাদার গুড় হলো ঐতিহ্যবাহী স্বাদ ও মিষ্টি সুবাসের এক চমৎকার আয়োজন। পিঠা, পায়েস, সেমাই, দুধ ও বিভিন্ন মিষ্টান্ন তৈরিতে এটি ব্যবহার করতে পারেন। দানাদার গঠন ও সহজ ব্যবহারযোগ্যতার কারণে প্রতিদিনের খাবারে যোগ করতে পারেন দেশি গুড়ের মিষ্টি স্বাদ।
Ratings & Reviews
No reviews yet.
