প্রিমিয়াম গোল পাটালি খেজুরের গুড় ৫০০ গ্রাম
Quantity
Description
বাংলাদেশের শীতকালীন ঐতিহ্যের এই মিষ্টির পেছনে রয়েছে একেবারে প্রাকৃতিক ও বিজ্ঞানসম্মত একটি প্রক্রিয়া। খেজুর গাছের পাতায় ফটোসিন্থেসিসের মাধ্যমে তৈরি হয় সুক্রোজ যা ফলের মিষ্টি স্বাদ এনে দেয়। এই শর্করা ফ্লোয়েম নামের কাণ্ডের ভেতরে থাকা টিউব দিয়ে শেকড়ের দিকে নামতে থাকে। শীতকালে, রাতের ঠান্ডায় সেই রসের গুণগত মান উন্নত হয়। রস সংগ্রহের ঠিক পরেই ধীরে ধীরে তাপ দিয়ে ঘন করা হলে তৈরি হয় পাটালি গুড়।
খেজুরের রসে থাকে প্রাকৃতিক অ্যান্টিঅক্সিডেন্ট, ম্যাঙ্গানিজ, পটাসিয়াম, ক্যালসিয়ামসহ প্রয়োজনীয় খনিজ। সুক্রোজ সহজে হজমযোগ্য প্রাকৃতিক সুগার যা শীতে মানুষের শরীরে বাড়তি গরম রাখে। ফলে খাটি খেজুরের রস থেকে বানানো খেজুরের গুড় শুধু ঐতিহ্যের খাবার না—বরং একটি nutrient-rich natural sweetener – প্রাকৃতিক পুষ্টি সমৃদ্ধ মিষ্টি।
কাঁচা রস কড়াই এ নির্দিষ্ট সময় পর্যন্ত জ্বাল করে পাটালিগুড় গুড় তৈরি করা হয়। গুড় নরম থাকা অবস্থায় মাটির গোল বাটিতে ঢেলে তৈরি করা হয়। এর জন্য এর নাম গোল পাটালিগুড়।
পদ্মাজোনের খেজুর গুঁড়ের বিশেষত্ব:
১। প্রথম কাটের রস: আমরা শুধুই প্রথম কাটের রস থেকে গুঁড় তৈরি করি। গুঁড় তৈরির জন্য দ্বিতীয় বা তৃতীয় কাটের রস ব্যবহার করা হয়না।
২। ফিটকিরি বা ইউরিয়া মুক্ত: গুঁড়কে পরিষ্কার বা সাদা করার জন্য কোন ফিটকিরি বা ইউরিয়া ব্যবহার করা হয় না।
৩। হাইড্রোজ এবং চিনি মুক্ত: গুঁড়কে উপযুক্ত করার জন্য হাইড্রোজ এবং চিনি ব্যবহার করা হয় না।
৪। গাদ (রসের উপরের ময়লা), পুরাতন গুঁড় বা চিটা গুঁড় মুক্ত।
৫ । রস সংগ্রহের জন্য ব্যবহৃত পাত্র, গুঁড় তৈরির সামগ্রীর ক্ষেত্রে পরিষ্কার পরিচ্ছন্নতা মেনে গুঁড়ের উৎপাদন করা হয়।
Ratings & Reviews
No reviews yet.
